ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়ের প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

চলতি বছরের প্রথম ৪ মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি আয়ে সবচেয়ে বেশি ২৯.৩৩ শতাংশ প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ।ইউএস ডিপার্টমেন্ট
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ১১:৩১ সময়
যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়ের প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ ছবি : সংগৃহীত
চলতি বছরের প্রথম ৪ মাসে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি আয়ে সবচেয়ে বেশি ২৯.৩৩ শতাংশ প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ৪ মাসে ২ হাজার ৬২১ কোটি ৮০ লাখ ডলারের তৈরি পোশাক আমদানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা এক বছর আগের তুলনায় প্রায় ১০.৬৫ শতাংশ বেশি।

এপ্রিল পর্যন্ত ৪ মাসের রফতানি আয়ের হিসাবে চীনকে টপকে মার্কিন বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক দেশের জায়গা নিয়েছে ভিয়েতনাম। চীন থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছে ৪৩৫ কোটি ৭৬ লাখ ডলারের পোশাক। বছর ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৬৬ শতাংশ।

আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম থেকে মার্কিন বাজারে পোশাক রফতানি হয়েছে ৫০৮ কোটি ৯১ লাখ ডলারের মূল্যের। যা ১৬.০৬ শতাংশ বেড়েছে বছর ব্যবধানে।

যুক্তরাষ্ট্রে বাজার দখলে অনেক পিছিয়ে থাকলেও আয় বৃদ্ধির বিচারে অবশ্য সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রফতানির আয় ২৯.৩৩ শতাংশ বেড়েছে। যা শীর্ষ রফতানিকারক ভিয়েতনামের প্রায় দ্বিগুণ।

চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রফতানি করেছে ২৯৮ কোটি ৩১ লাখ টাকার পোশাক। বাংলাদেশের পর সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ভারতের, ২০.৩০ শতাংশ। আর ইন্দোনেশিয়ার আয় ১৫.৬০ শতাংশ বেড়ে ঠেকেছে ১৬০ কোটি ১১ লাখ ডলারে।

এ সময়ে মার্কিন বাজারে পাকিস্তানি পোশাকের রফতানি আয় বেড়েছে ১৯.৭৯ শতাংশ, গত এপ্রিল পর্যন্ত চার মাসে রফতানি হয়েছে ১২৩ কোটি ৯ লাখ ডলার। এছাড়া কম্বোডিয়ার রফতানি আয় ১৯.৫৭ শতাংশ বেড়ে ঠেকেছে ৭৪ কোটি ৯৫ লাখ ডলারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস