ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

গুগল-ফেসবুকে বিজ্ঞাপনের বিল পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা মেটা ও গুগলের মতো বিদেশি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া আধুনিক বিপণন ও ব্যবসা প্রসারের গুরুত্বপূর্ণ
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ১১:৩১ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ১১:৩১ সময়
গুগল-ফেসবুকে বিজ্ঞাপনের বিল পরিশোধের প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বা মেটা ও গুগলের মতো বিদেশি প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া আধুনিক বিপণন ও ব্যবসা প্রসারের গুরুত্বপূর্ণ অংশ। যুগের সাথে তাল মিলিয়ে ফেসবুক, গুগলসহ বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। নতুন এই নীতিতে রেমিট্যান্স পাঠানো অনেকটাই সহজ ও ঝামেলাহীন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। 

বাংলাদেশ ব্যাংকের নতুন এই নীতিমালার ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলো চাইলে স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপনের বিল দিতে পারবে। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এতদিন বাংলাদেশের ব্যবসায়ীরা চাইলে সরাসরি বিদেশে বিজ্ঞাপন দিতে পারতেন এবং সেই অর্থ তাদের পক্ষে ব্যাংকগুলো পাঠাতে পারত। যদি সেই বিজ্ঞাপন দেওয়া হতো এজেন্সির মাধ্যমে, তাহলে ব্যাংকগুলোকে আলাদা অনুমোদন নিতে হতো।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় কোনো প্রতিষ্ঠান যদি স্থানীয় বিজ্ঞাপন এজেন্সির মাধ্যমে বিদেশে বিজ্ঞাপন প্রকাশ করে, তাহলে বিজ্ঞাপনের অর্থ বিদেশে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। এর পরিবর্তে ব্যাংকগুলো তাদের বিজ্ঞাপন এজেন্সির গ্রাহকদের পক্ষে অর্থ পরিশোধ করতে পারবে। তবে অর্থ পরিশোধের আগে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তা সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার