ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’ হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প মেসেজে কবুল বললে কী বিয়ে হয়ে যাবে, ইসলাম কী বলে স্পিকারের নির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট ‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট হরমুজ নিয়ে সৌদি-ওমানের সঙ্গে ইরানের বৈঠক সৌদি আরবে হামলার দাবি নাকচ করল ইরাকের সশস্ত্র বিদ্রোহীরা ‘তেলাপোকা’ আন্দোলনের সাফল্যে মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ

কমপ্লিট শাটডাউনে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষিত মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
কমপ্লিট শাটডাউনে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে পূর্বঘোষিত মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক সেবা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে।

শনিবার (২৮ জুন) সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রবেশপথ বন্ধ থাকায় এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ উপদেষ্টার সঙ্গ বৈঠকে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে সিদ্ধান্ত হয়েছে।

তবে ওই বৈঠকে এনবিআর চেয়ারম্যান ও বোর্ডের সদস্য ছাড়া ঐক্য পরিষদের কেউ ছিলেন না দাবি করে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। এছাড়া এনবিআরের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে এনবিআর। আর লাগাতার কমপ্লিট শাটডাউনে বন্ধ হয়ে পড়েছে দেশের আমদানি-রফতানি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ