ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ট্রাম্পের পোস্ট করা ওবামার গ্রেপ্তারের ভুয়া ভিডিও নিয়ে সমালোচনার ঝড়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (স্থানীয় সময়) সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এফবিআই কর্তৃক গ্রেপ্তারের একটি এআই-জেনারেটেড (কৃত্রিম
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৫, সকাল ৯:১৪ সময়
ট্রাম্পের পোস্ট করা ওবামার গ্রেপ্তারের ভুয়া ভিডিও নিয়ে সমালোচনার ঝড়
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (স্থানীয় সময়) সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এফবিআই কর্তৃক গ্রেপ্তারের একটি এআই-জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) ভিডিও পোস্ট করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

ভিডিওটি ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত হয়। শুরুতেই ওবামাকে বলতে শোনা যায়, “বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে নয়।” পরে আরও কিছু মার্কিন রাজনীতিবিদকে বলতে দেখা যায়, “কেউ আইনের ঊর্ধ্বে নয়।” এরপর ভিডিওতে দেখা যায়, ওভাল অফিসে দুই এফবিআই এজেন্ট ওবামাকে হাতকড়া পরাচ্ছে এবং সেই সময় ট্রাম্প চেয়ার বসে হাসছেন। ভিডিওটির শেষাংশে ওবামাকে কমলা রঙের কারাগারের পোশাক পরা অবস্থায় জেলের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক ও কৃত্রিমভাবে তৈরি হলেও ট্রাম্প কোনো সতর্কতা বা ব্যাখ্যা দেননি যে এটি ভুয়া। বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেছেন বিশ্লেষকরা। তারা একে ‘গভীরভাবে দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।

এ ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছেন, বারাক ওবামা ২০১৬ সালের নির্বাচনকে প্রভাবিত করার জন্য ‘উচ্চ পর্যায়ের জালিয়াতি’ করেছেন।

এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড দাবি করেন, তার হাতে এমন "প্রভাবশালী ও বিস্ময়কর" প্রমাণ রয়েছে, যার ভিত্তিতে বলা যায়, ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তারা ট্রাম্প-রাশিয়া ষড়যন্ত্রের ভিত্তিহীন তত্ত্ব তৈরি করেছিলেন যাতে ২০১৬ সালের নির্বাচনের পর ট্রাম্পের প্রেসিডেন্সি ঠেকানো যায়। তিনি সাবেক ওবামা প্রশাসনের বিচার দাবি করেন।

তবে জাতীয় গোয়েন্দা দপ্তরের (ওডিএনআই) প্রকাশিত ১১৪ পৃষ্ঠার একটি নথিতে বলা হয়েছে, ২০১৬ সালের নভেম্বর নির্বাচনের আগেই গোয়েন্দা সংস্থাগুলো একাধিকবার মূল্যায়ন করে জানায়, রাশিয়া হয়তো "সরাসরি সাইবার কার্যক্রমের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে না"।

এছাড়া ২০১৬ সালের ৮ ডিসেম্বরের প্রেসিডেন্টস ডেইলি ব্রিফের খসড়ায় উল্লেখ করা হয়, রাশিয়ার কোনো সাইবার কার্যক্রম “মার্কিন নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেনি”।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প