ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

সাভার থেকে নিখোঁজ আয়ুসকে পাওয়া গেল হবিগঞ্জে, নাম বলেই হারায় জ্ঞান

ঢাকার সাভার থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুস দাসকে (১০) হবিগঞ্জের একটি বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
  • আপলোড সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
  • আপডেট সময় : ২৭ জুলাই ২০২৫, বিকাল ৫:৩৫ সময়
সাভার থেকে নিখোঁজ আয়ুসকে পাওয়া গেল হবিগঞ্জে, নাম বলেই হারায় জ্ঞান ছবি : সংগৃহীত

ঢাকার সাভার থেকে নিখোঁজ হওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আয়ুস দাসকে (১০) হবিগঞ্জের একটি বাজার থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১১টায় বানিয়াচং উপজেলার মার্কুলি বাজারে পাওয়া যায়। এরপর পুলিশের মার্কুলি নৌ ফাঁড়ি তাকে জিম্মায় নিয়ে অভিভাবককে জানায়।


আয়ুস দাস বানিয়াচং উপজেলার আদুআই গ্রামের শৈলেষ দাসের ছেলে। সে সাভারের ঢাকা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র।


 

আয়ুস দাসের মামা হরিভক্ত দাস জানান,  শনিবার সকাল ১০টায় সে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ২টায় আয়ুসকে পাওয়া গেছে বলে পরিবারকে মার্কুলি নৌ ফাঁড়ি থেকে জানানো হয়।


মার্কুলি বাজারের ব্যবসায়িদের বরাতে নৌ ফাঁড়ির ইনচার্জ জিয়াউর রহমান জানান, শনিবার রাত ১১টার দিকে বাজারে অজ্ঞান অবস্থায় একটি শিশু পাওয়া গেছে বলে ফাঁড়িকে জানানো হয়। শিশুটি একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে বাজারে নেমে তার নাম বলেই জ্ঞান হারায়। বাজারের ব্যবসায়ী ও একই গ্রামের বাসিন্দা আয়ুসকে শনাক্ত করেন। এরপর পুলিশ শিশুটিকে তার এক আত্মীয়ের জিম্মায় দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প