ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

খুকৃবিতে সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শহীদুর
  • আপলোড সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ২৮ জুলাই ২০২৫, সকাল ৯:১৫ সময়
খুকৃবিতে সাবেক ভিসি-রেজিস্ট্রারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান এবং সাবেক রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


রোববার (২৭ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক সুমিত্রা সেন।


মামলার অন্যান আসামিরা হলেন– বিশ্ববিদ্যালয়ের শাখা কর্মকর্তা মো. জসীম উদ্দীন, হিসাবরক্ষণ কর্মকর্তা মুরাদ বিল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট আনিসুর রহমান রিন্টু, প্রশাসনিক কর্মকর্তা সুলতান মাহমুদ, প্রশাসনিক কর্মকর্ত খায়রুল বাসার রিয়াজ, কম্পিউটার অপারেটর মো. মাসুদ রানা, কম্পিউটার অপারেটর শাহরীন ইসলাম মীম, ল্যাব টেকনিশিয়ান রীনা খাতুন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এ বি এম আরিফুল ইসলাম তুরান, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মো. শহিদুল ইসলাম, ল্যাব অ্যাটেনডেন্ট মো. আসিফ আহমেদ, ল্যাব অ্যাটেনডেন্ট দিদারুল আলম, ল্যাব অ্যাটেনডেন্ট মো. হাবিবুর রহমান, অফিস সহায়ক মো. ওয়াহিদুজ্জামান ও আছিয়া খাতুন।


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ।


তিনি বলেন, এই বিষয়ে তদন্ত করছে ঢাকা কার্যালয়। মামলাও করা হয়েছে ঢাকা কার্যালয় থেকে।


যে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এর মধ্যে সাবেক ভিসি, রেজিস্ট্রার নিয়োগ কর্তা হিসেবে এবং বাকি ১৫ জন অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য আসামি হয়েছেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ