ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতি, ফরিদপুরে গ্রেফতার ৫

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১:৫৭ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ১:৫৭ সময়
ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতি, ফরিদপুরে গ্রেফতার ৫ ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন র‌্যাব-১০-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।


তিনি বলেন, আসামিরা র‌্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। সম্প্রতি ফরিদপুরের নগরকান্দার মহাসড়কে একটি বাসের গতিরোধ করে দুইজনকে মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় র‌্যাব তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাদের ধাওয়া করে এবং গ্রেফতার করতে সক্ষম হয়।


অতিরিক্ত ডিআইজি আরও জানান, গ্রেফতার পাঁচজনই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও হত্যা মামলার অভিযোগ রয়েছে। জেলহাজতে বসেও তারা ডাকাতির পরিকল্পনা করে এবং জামিনে বের হয়ে পুনরায় ডাকাতির সঙ্গে যুক্ত হয়।


তিনি আরও বলেন, র‌্যাব পরিচয়ে কেউ অভিযান চালানোর সময় সাধারণ জনগণকে আরও বেশি সতর্ক থাকতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা