ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

উল্টো পথে রিকশা, লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৩

সাভারের আশুলিয়ায় লরিচাপায় নারী ও শিশুসহ রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।রোববার (৩
  • আপলোড সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ৪ আগস্ট ২০২৫, সকাল ৯:২২ সময়
উল্টো পথে রিকশা, লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৩ ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় লরিচাপায় নারী ও শিশুসহ রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।


রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।



সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রাতে একটি রিকশা উল্টো পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল দিক থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সড়কে পানি জমে থাকায় রিকশাটি হঠাৎ উল্টে গেলে লরির নিচে চাপা পড়েন চারজন। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিলে সেখানে এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহগুলো হাসপাতাল মর্গে

 রাখা হয়েছে বলে জানান ওসি সালেহ আহমেদ। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প