ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড

জুলাই ঘোষণাপত্র ও ভোটের রোডম্যাপকে স্বাগত জানালেন তারেক রহমান

জুলাই ঘোষণাপত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৮ সময়
জুলাই ঘোষণাপত্র ও ভোটের রোডম্যাপকে স্বাগত জানালেন তারেক রহমান ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


চব্বিশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিজয় র‍্যালির পূর্বে সমাবেশে তিনি এ কথা জানান।


তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। ফ্যাসিবাদের আমলে কোনও রাজনৈতিক দলের সদস্যই নিরাপদ ছিল না। সকলের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল।


এজন্য রাষ্ট্র ও সরকারের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক অধিকারের সুষ্ঠু প্রয়োগ করার আহ্বান জানান তিনি।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের মধ্য দিয়ে ৩১ দফা বাস্তবায়ন হতে চলছে। গণতন্ত্র উদ্ধার করবে সাম্য ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা