ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

যৌথবাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ জুলাই যোদ্ধা আটক

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন। সেলিম রেজা
  • আপলোড সময় : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ১২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৫০ সময়
যৌথবাহিনীর অভিযানে ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ জুলাই যোদ্ধা আটক ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন। সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।


সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।


বিষয়টি রাত ১১টা ৪০ মিনিটে নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


এদিকে একজন মাদক ব্যবসায়ী কীভাবে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হতে পারেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ