ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’ পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায়

মার্কিন শুল্কের চাপ সামলাতে ব্রাজিলের বিশাল প্যাকেজ ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহজের মাথা নত করছে না ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা পাঁচ দশমিক
  • আপলোড সময় : ১৫ আগস্ট ২০২৫, সকাল ৯:২ সময়
  • আপডেট সময় : ১৫ আগস্ট ২০২৫, সকাল ৯:২ সময়
মার্কিন শুল্কের চাপ সামলাতে ব্রাজিলের বিশাল প্যাকেজ ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহজের মাথা নত করছে না ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। 

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ব্রাজিলের উপর মার্কিন শুল্কের বিপুল চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামলানোর জন্যই নতুন প্যাকেজ ঘোষণা করেছেন লুলা। 

তবে দেশটির পক্ষ থেকে একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে পরবর্তী আলোচনাও জারি থাকবে। যুক্তরাষ্ট্র যাতে তাদের উপর থেকে শুল্কের চাপ কমায়, তা নিয়ে আলোচনা চলবে। 

যুক্তরাষ্ট্র ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে। এই পরিস্থিতিতে রপ্তানিকারীদের অক্সিজেন দিতে এই আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন লুলা। ব্রাজিল সরকার জানিয়েছে, রপ্তানিকারকরা চাইলে ২০ বিলিয়ন ব্রাজিলীয় অর্থ ঋণ নিতে পারবেন। এর ফলে তাদের আর্থিক সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে মনে করছেন লুলা। 

এর আগে শুল্কারোপের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানান লুলা দা সিলভা। তিনি বলেছিলেন, এটা তার জন্য ‘অপমানজনক’ হতে পারে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়