ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর একটি দল। সোমবার
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫২ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫২ সময়
টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর একটি দল। 


সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেইসাথে জব্দ করা হয় ট্রাকটি। আটককৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ।


র‍্যাব ১৪ (সিপিসি-৩) এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন নিশ্চিত করেছেন এ তথ্য।


কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে মাদক নিয়ে যাচ্ছিল। এর ভিত্তিতে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। সেইসাথে ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ