ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

জুলাই গণঅভ্যুত্থানের ২৬ মামলায় চার্জশিট

দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনা বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৬ সময়
জুলাই গণঅভ্যুত্থানের ২৬ মামলায় চার্জশিট ছবি : সংগৃহীত

দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনা বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ২৬টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারায় দায়ের করা মামলা রয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।


পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা ও কুড়িগ্রাম জেলার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অধীনে দায়ের হয়েছিল।


অন্যদিকে, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলা ছাড়াও ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে দায়ের হওয়া ১৮টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে।


হত্যা মামলাগুলোতে ১ হাজার ১৫৩ জনকে আসামি করা হয়েছে। অন্য ধারার মামলায় আসামি ৬৮২ জন।


পুলিশ জানিয়েছে, এসব মামলার সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। এছাড়া বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনতে পুলিশ সচেষ্ট রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা