ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

জীবনের নতুন ইনিংস শুরু করলেন তামিম

ক্রিকেট মাঠে প্রতিনিয়ত নতুন ইনিংস শুরু করেন তিনি। এবার মাঠের বাইরেও জীবনের নতুন ইনিংসে পা রাখলেন জাতীয় দলের
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৩১ সময়
জীবনের নতুন ইনিংস শুরু করলেন তামিম ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে প্রতিনিয়ত নতুন ইনিংস শুরু করেন তিনি। এবার মাঠের বাইরেও জীবনের নতুন ইনিংসে পা রাখলেন জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর হাত ধরে একটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর সবার সঙ্গে ভাগাভাগি করেন তিনি।


ছবির ক্যাপশনে তামিম লিখেছেন, ‘দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।’


জাতীয় দলের ব্যস্ত সূচির ফাঁকেই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এই বাঁহাতি ব্যাটার। সামনে এশিয়া কাপের মতো বড় মঞ্চে তাকে দলের অন্যতম ভরসা হিসেবেই দেখা যাবে। ওপেনিংয়ে নিজের জায়গা শক্ত করে ফেলা এই তরুণ ব্যাটসম্যান ইতোমধ্যেই হয়ে উঠেছেন ভরসার প্রতীক।


ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্সে নজর কাড়েন তানজিদ। ২০২৩ সালে অভিষেক হয় জাতীয় দলে। অল্প সময়েই প্রমাণ করেছেন নিজের প্রতিভা ও পরিশ্রমের মিশ্রণে তিনি দলের অপরিহার্য অংশ হতে পারেন।


এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ২৬টি ওয়ানডে। যেখানে চারটি অর্ধশতকের সাহায্যে করেছেন ৫৪৮ রান, সর্বোচ্চ ইনিংস ৮৪। টি-টোয়েন্টি ফরম্যাটে তার সংগ্রহ ৬৫৫ রান, ২৯ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন পাঁচটি।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা