ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইনফান্তিনোর সিংহাসন কাঁপছে ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’- এসপি মাসুদের উদ্দেশে সন্ত্রাসী রায়হান সিঁড়ি বেয়ে ওঠা বা হাঁটার সময় শ্বাসকষ্ট কোনো রোগের লক্ষণ? ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন শেখ হাসিনা বক্তব্য দিতে না পারেন, সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, হাসিনার পতনের ইঙ্গিত হরমুজ প্রণালিতে একক পথ তৈরি করতে ওমানের সঙ্গে বৈঠকে ইরান ক্ষমা চাওয়ায় ইউক্রেনে হামলা চালাচ্ছে না ইরান গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রস্তাব ফিরিয়ে দিলো নিউক্যাসল নিম্নমানের কনটেন্টে লাগাম টানছে সোশ্যাল মিডিয়া

চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশু ও এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে।
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:১৫ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, বিকাল ৫:১৫ সময়
চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশু ও এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ২৪৭ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


মারা যাওয়া দুই কন্যা শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭। অপর দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বয়স ২৬ ও ১৫। এ নিয়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১১৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।


প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১০০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবমিলিয়ে ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা