ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

৮ বছরে ১ জন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার

রোহিঙ্গা ঢলের আট বছর হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং চীন-ভারতের
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
৮ বছরে ১ জন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার ছবি : সংগৃহীত

রোহিঙ্গা ঢলের আট বছর হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। গত সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং চীন-ভারতের কর্পোরেট স্বার্থের কারণে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে বলে প্রত্যাশা তাদের। 

মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। বর্তমানে কক্সবাজারসহ বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাস করছে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা। গত আট বছরে এ সঙ্কটের সমাধান তো হয়ইনি উল্টো নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে আরও রোহিঙ্গাদের। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন গোটা বাংলাদেশের জন্য বোঝা। পতিত সরকারের সঠিক কূটনৈতিক পদক্ষেপ এবং প্রতিবেশী বড় দেশগুলোর সহযোগিতার অভাবে রোহিঙ্গা সমস্যা জটিলতর হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।  



রোহিঙ্গা সংকট সমাধানে চলতি বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এসব সম্মেলনের মাধ্যমে সমাধানের একটি পথ বেরিয়ে আসবে বলে আশা বিশ্লেষকদের। 


প্রথম দিকে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গাদের সহায়তা করলেও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ও দাতা দেশগুলো ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে চাপে পড়ছে বাংলাদেশের অর্থনীতিসহ সকল খাতে। এ কারণে দ্রুত রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধান চান বিশ্লেষকরা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা