ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে তৃতীয় দিনের শুনানি চলছে

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মত সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানি চলছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় শুনানি
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩০ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩০ সময়
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে তৃতীয় দিনের শুনানি চলছে ছবি : সংগৃহীত

নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মত সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের শুনানি চলছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় শুনানি শুরু হয়।


আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের ২৮টি আসন থেকে আসা ৩০৯টি দাবি-আপত্তির শুনানি হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১,২, ৩, নরসিংদী-৪,৫, নারায়ণগঞ্জ-৩,৪, ৫ এবং আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১,২, ৩,৪, ৫,৬, ৭,১০, ১৪,১৫, ১৬,১৮ ও ১৯ আসনের শুনানি হবে।


শেষদিন বুধবার রংপুর অঞ্চলের চারটি আসন থেকে আসা ৭টি, রাজশাহী অঞ্চলের ৪টি আসন থেকে আসা ২৩১টি, ময়মনসিংহ অঞ্চলের ৩টি আসন থেকে আসা ৩টি, সিলেট অঞ্চলের ১টি আসন থেকে আসা ২টি ও ফরিদপুর অঞ্চলের ৬টি আসন থকে আসা ১৭টি দাবি-আপত্তির শুনানি হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১,২; রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২,৫, ৬; পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১,৪, মাদারীপুর-২,৩; শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯ টির সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে কমিশন। এতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি এবং বাগেরহাট থেকে একটি কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। পরবর্তীতে ইসির পক্ষ থেকে দাবি-আপত্তি আহ্বান করা হয়। যার জন্য নির্ধারিত সময় ছিল ১০ আগস্ট। এই সময়ে ৮৩টি আসন থেকে দাবি-আপত্তি জানিয়ে ইসিতে ১ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সীমানায় পরিবর্তন আনা এবং বর্তমান সীমানা বহাল রাখার আবেদনও রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা