ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৪ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৪ সময়
জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।


আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়।


ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন ১৩ নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসাইন বৈশাখী।


যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।


প্যানেলের অন্যান্য পদে মনোনীত হয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।


তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে তাওহিদুর রহমান খান, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু মনোনীত হয়েছেন।


এছাড়া, পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মমিনুল ইসলাম।


জাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার (২৯ আগস্ট) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর থেকে শুরু হবে প্রচার-প্রচারণা।


আগামী ১১ সেপ্টেম্বর হবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা