ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বরে গেজেট, কারাবন্দীরাও দিতে পারবেন ভোট

জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৫ সময়
৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে ১৫ সেপ্টেম্বরে গেজেট, কারাবন্দীরাও দিতে পারবেন ভোট ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। আর ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে জিআইএস বা ভৌগলিক ম্যাপ।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঘোষণা করা হতে পারে। সেখানে এসব বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে।


ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর সময়সীমা ধরা হয়েছে, আর চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ৩০ সেপ্টেম্বর। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা-আরপিও যাচাই বাছাই ও বাংলা অনুবাদ করে ৩১ আগস্ট ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবে ইসি।


৩০ নভেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা কমিশনের। আর ভোটের দুই সপ্তাহ আগে কারাবন্দীদের কাছে ব্যালট পৌঁছাবে। তাতে ভোটাধিকার পেতে যাচ্ছেন কারাবন্দীরাও।


এছাড়া, আগামী সাধারণ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, গণমাধ্যম ও অংশীজনদের সাথে সেপ্টেম্বরের শেষে সংলাপ শুরু করবে ইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা