ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ও
  • আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কোনো দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বর্তমান কমিশন দায়িত্ব নেয়ার পর এটিই মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক সিইসির।


আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।


সিইসির সাথে বৈঠক শেষে ট্রেসি অ্যান জ্যাকবসন জানান– অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না দেশটি।


ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সমর্থন করে, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে।


মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স আরও বলেন, বাংলাদেশের জনগণ যা চাইবে, সেটিই প্রতিফলিত হবে নির্বাচনের ফলাফলে।


এদিন দুপুর ২টা ২০ মিনিটে নির্বাচন ভবনে সিইসির কক্ষে প্রবেশ করেন ট্রেসি অ্যান জ্যাকবসনের তিন সদস্যের প্রতিনিধিদল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কোনো কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন না।


এর আগে, গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) বৈঠকটি হওয়ার কথা থাকলেও রাজধানীর আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তার কারণে বৈঠকটি বাতিল করা হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ