ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

লিটনের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

পাকিস্তানের পর নেদারল্যান্ডসকেও হারিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তেমন করে কথা
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪ সময়
লিটনের নেতৃত্ব নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি ছবি : সংগৃহীত

পাকিস্তানের পর নেদারল্যান্ডসকেও হারিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যদিও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে তেমন করে কথা বলতে চান না তিনি। তবে এশিয়া কাপে যাওয়ার আগে এমন জয়ে আত্মবিশ্বাসী লিটন দাসের দলকে নিয়ে ইতিবাচক মন্তব্য করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


বিশেষ করে নেতৃত্বে লিটনের উপস্থিতি আলাদা করে চোখে পড়েছে বলে মনে করেন তিনি। বুলবুল বলেন, ‘বাংলাদেশ এখন একটা দল হিসেবে খেলছে। লিটনের মাঝে দেখা যাচ্ছে যে মাঠে তার উপস্থিতিটা খুব দেখা যাচ্ছে। শুধু মাঠের মধ্যে না, মানে সবমিলিয়ে ওর ক্যাপ্টেনসি খুব ব্রিলিয়ান্ট।’


বাংলাদেশ দলে একসাথে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। এ নিয়ে বুলবুল বলেন, ‘অনেকগুলো ভালো খেলোয়াড় একসাথে এসেছে এবং আমাদের উচিত হবে এই বেঞ্চটাকে কীভাবে আরও প্রতিযোগিতামূলকভাবে রেডি করা যায়। ক্রিকেট এমন খেলা যেখানে ফর্মে ওঠানামা থাকে। তাই সাইড বেঞ্চে প্রতিযোগিতা বাড়লে দলের পারফরম্যান্সেও ধারাবাহিকতা আসবে।’


টানা তিনটি সিরিজ জয়কে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন বিসিবি সভাপতি, ‘আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের আত্মবিশ্বাস ছিল অনেক। ক্রমাগত যে উন্নতির দিকটা সেটা দেখতে পাচ্ছি। এই আত্মবিশ্বাস ইনশাল্লাহ এশিয়া কাপে কাজে লাগবে।’


নেদারল্যান্ডস সিরিজে বোলাররাই ছিলেন বাংলাদেশের বড় শক্তি। এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘টি-টোয়েন্টিতে বোলাররা সবসময় চাপের মধ্যে থাকে। তবে এবার দেখেছি খারাপ বল করার প্রবণতা কমে এসেছে। বিশেষ করে নাসুম, তানজিম, মুস্তাফিজ সবাই খুব ভালো করছে।’


এশিয়া কাপে ব্যাটিংবান্ধব কন্ডিশনে নামবে বাংলাদেশ। বুলবুল বিশ্বাস করেন, লিটনের নেতৃত্বে তৈরি হওয়া আত্মবিশ্বাস আর বোলারদের পারফরম্যান্স সেই টুর্নামেন্টেও এগিয়ে রাখবে বাংলাদেশকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ