ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাবনার বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, বাড়িঘরে ভাঙচুর-আগুন বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকের নৈতিক সাহস ও বিবেক: আইনমন্ত্রী উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি

চীন-রাশিয়ার জোট নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য কোন ক্ষতি হবে না: ট্রাম্প

চীন, রাশিয়া ও তাদের মিত্রদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২১ সময়
চীন-রাশিয়ার জোট নিয়ে যুক্তরাষ্ট্রের জন্য কোন ক্ষতি হবে না: ট্রাম্প
চীন, রাশিয়া ও তাদের মিত্রদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের জন্য কোনো চ্যালেঞ্জ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের “ভালো সম্পর্ক” রয়েছে। তিনি দাবি করেন, “চীনকে আমাদের যতটা না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন তাদের। তাই আমি এটিকে কোনো হুমকি হিসেবে দেখি না।” খবর বিবিসির।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানী বেইজিংয়ে “ভিক্টরি ডে” প্যারেড আয়োজন করতে যাচ্ছেন। সেখানে উত্তর কোরিয়ার কিম জং উন ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন। পশ্চিমা বিশ্লেষকদের মতে, এ উপস্থিতি পশ্চিমা দেশগুলোর প্রতি একটি বার্তা।

চীন সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শক্তি হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির পর। তবে ট্রাম্প মনে করেন, এই কূটনৈতিক অস্বস্তি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য মূল্যবান।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি মনে করেন না যে বেইজিং ও তার মিত্ররা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক জোট গড়ছে। একইসঙ্গে রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “আমেরিকার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। তারা কখনোই আমাদের বিরুদ্ধে তাদের বাহিনী ব্যবহার করবে না। সেটি তাদের সবচেয়ে বড় ভুল হবে।”

তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন ট্রাম্প। আলাস্কায় বৈঠক সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট পুতিনের প্রতি খুবই হতাশ। তবে ইউক্রেনের মানুষের জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র কিছু করবে।”

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া নতুন করে সীমান্ত এলাকায় সেনা সমাবেশ শুরু করেছে। তিনি বলেন, “পুতিন শান্তির পথে আসতে একেবারেই রাজি নন।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়