ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয়
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৬ সময়
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন ছবি : সংগৃহীত

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ।


মঙ্গলবার স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা এল পাইস। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দুই মন্ত্রী ইসরায়েলের কট্টরপন্থি রাজনীতিবিদ এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের উগ্র সমর্থক হিসেবে পরিচিত।


প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার সমালোচনা করায় গত ৮ সেপ্টেম্বর স্পেনের উপপ্রধানমন্ত্রী ও শ্রমমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশুবিষয়ক মন্ত্রী সিরা রেগো-এর ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। প্রতিক্রিয়ায় পরের দিন ইসরায়েলে নিজেদের দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয় স্পেন।


গতকাল মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে নিহত হন ৬ জন। হামলার সময় ভবনটিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের নেতারা।   


হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া এবং হামাসের পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা পরিচালনা করা হয়েছিল।


হামাস অবশ্য জানিয়েছে যে হামলায় গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের কোনো নেতা নিহত কিংবা আহত হননি।


কাতারে ইসরায়েলের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইতামার বেন গিভির ও বেজালেল স্মোতরিচকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই