ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের এক সভায় এই নিন্দা
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:১৫ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:১৫ সময়
কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের ছবি : সংগৃহীত

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের এক সভায় এই নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেইসাথে, তেলআবিবের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপের আহ্বানও জানান তিনি।


মোহাম্মদ বিন সালমান বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসন বন্ধে আরব, ইসলামিক এবং আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। যাতে দখলদার শক্তিকে থামিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়। এ সময়, সৌদি আরব কাতারের পাশে আছেও বলেন জানান তিনি।


অপরদিকে, কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলের হামলায় অসন্তুষ্টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি পুরো পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি না। এটা গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে।


উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে ১২টি বিমান হামলা চালায়। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় এ হত্যাচেষ্টা চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।


এই হামলা এমন এক সময় হয়, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।


অপরদিকে, এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই