ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদা, দখলবাজি অগ্নিপরীক্ষায় ডোনাল্ড ট্রাম্প, চ্যালেঞ্জে ডেমোক্র্যাটরা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ

রক্তদাতা সংগঠন কণিকার নেতৃত্বে আফিফ-মায়া

রক্তদাতা সংগঠন কণিকার নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন আফিফ ইকবাল ও মায়া খানম। আফিফ সভাপতি এবং মায়া সাধারণ সম্পাদক
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৫৯ সময়
রক্তদাতা সংগঠন কণিকার নেতৃত্বে আফিফ-মায়া ছবি : সংগৃহীত

রক্তদাতা সংগঠন কণিকার নতুন নেতৃত্বে নির্বাচিত হয়েছেন আফিফ ইকবাল ও মায়া খানম। আফিফ সভাপতি এবং মায়া সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।


শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সংগঠনের ১২তম বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির ও সহ-প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ নাসিফ। বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন দ্বাদশ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আয়েশা আকতার । সভাপতি মো. ফরহাদুল ইসলাম নতুন সদস্যদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।


সভায় সহ-প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ নাসিফ সংগঠনের শুরুর স্মৃতিচারণ করেন এবং মানবতার সেবায় নতুন কমিটিকে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এরপর সহ-প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। ত্রয়োদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি হন আফিফ ইকবাল, সাধারণ সম্পাদক মায়া খানম, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার জেলী, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, অফিস সম্পাদক পার্থিব বড়ুয়া, প্রচার সম্পাদক অংকিতা চক্রবর্তী এবং ক্যাম্পেইন সম্পাদক সৌরভ চৌধুরী।


নতুন কমিটির সদস্যদের সাংগঠনিক শপথ পাঠ করান সহ-প্রতিষ্ঠাতা সাঈদ আহমেদ নাসিফ। অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা মানবতার সেবায় কণিকার কার্যক্রম আরও প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রতিষ্ঠাকালীন সভাপতি সাইফুল্লাহ মুনির নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে কণিকা আরও এগিয়ে যাবে।


কণিকার নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সক্রিয় সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, রক্তদানসহ মানবিক কর্মকাণ্ডের পরিসর আগের চেয়ে আরও সমৃদ্ধ হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি

পেনাল্টি অনুশীলন ছাড়াই সিটির জয়, নায়ক গোলকিপার রুলি