ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর

সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: হামলা হলেই যৌথ পদক্ষেপ

ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলো সৌদি আরব-পাকিস্তান। চুক্তি অনুসারে, এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫৭ সময়
সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: হামলা হলেই যৌথ পদক্ষেপ ছবি : সংগৃহীত

ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করলো সৌদি আরব-পাকিস্তান। চুক্তি অনুসারে, এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ।


বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, রিয়াদের ইয়ামামা প্যালেসে এই ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করেন। খবরটি নিশ্চিত করেছে উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম।


চুক্তিতে বলা হয়, কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে আগ্রাসন হিসেবে দেখবে দু’পক্ষই। এছাড়াও, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে এতে।


চুক্তির পর পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার করা, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধশক্তি বাড়ানোর প্রতিশ্রুতি বহন করে। এতে প্রায় আট দশক ধরে চলে আসা ঐতিহাসিক অংশীদারত্ব, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


বিশ্লেষকরা ধারণা করছেন, পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের এই সমঝোতা কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।


এর আগে, সৌদি আরব সফররত শাহবাজ শরিফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়