ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ঢাকায় রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকার বংশালের নাজিরাবাজার এলাকায় রাস্তায় গত রাতের বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২২
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১১ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১১ সময়
ঢাকায় রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকার বংশালের নাজিরাবাজার এলাকায় রাস্তায় গত রাতের বৃষ্টিতে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন।


সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে বংশাল নাজিরাবাজার চৌরাস্তা কাজী আলাউদ্দিন রোডের জামাই গলিতে এই দুর্ঘটনা ঘটে।


নিহত যুবকের পরিচয় জানা গেছে। তার নাম আমিন (৩০)। বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। তার বাবার নাম মো. বাদশা মিয়া। তিনি হাজারিবাগে বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন এবং একটি বেকারিতে কর্মরত ছিলেন।


প্রতক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে বাইবাইসাইকেল নিয়ে নাজিরাবাজার কাজী আলাউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেলসহ পানিতে পড়ে অচেতন হয়ে যান। দেখতে পেয়ে বাঁশ দিয়ে তাকে টেনে দূরে নিয়ে আসা হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।


ঘটনাস্থলে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুটি থাকায় সেখানে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নাজিরাবাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ