ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে বান্দরবানে কঠিন চীবর দান অনুষ্ঠিত আবারও সাইবার হামলার শিকার এফবিআই, গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডারে অনুপ্রবেশের তদন্ত সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪

কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল ১৩ বছর বয়সী কিশোর

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। সরকারি সূত্রে জানা যায়,
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৪১ সময়
কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছাল ১৩ বছর বয়সী কিশোর ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লি পৌঁছায় ১৩ বছর বয়সী আফগান কিশোর। সরকারি সূত্রে জানা যায়, বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে লুকিয়ে ওঠে ওই কিশোর।


ঘটনাটি স্থানীয় সময় রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঘটে, যখন কেএএম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১ দুই ঘণ্টার যাত্রা শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে অবতরণ করলে ঘটনাটি ধরা পড়ে।


সরকারি সূত্র জানিয়েছে, কুন্দুজ শহরের ওই ছেলেটি কাবুল বিমানবন্দরে গোপনে ঢুকে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে।


বিমানের নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে অবতরণের পর তাকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে বিমান সংস্থার কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) হাতে তুলে দেয়।


কিশোর জানায়, শুধুমাত্র কৌতূহল থেকেই বিমানে প্রবেশ করেছে। সে কাবুল বিমানবন্দরে লুকিয়ে প্রবেশ করে এবং কোনোভাবে বিমানের পিছনের কেন্দ্রীয় ল্যান্ডিং গিয়ার বগিতে প্রবেশ করে। জিজ্ঞাসাবাদের পরে দুপুর ১২টা ৩০ মিনিটে একই ফ্লাইটে তাকে ফেরত পাঠানো হয় আফগানিস্তানে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়