ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন মারা গেছেন

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসাবাড়িতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তুহিন হোসেন (৩৮) মারা গেছেন।আজ বুধবার (২৪ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ তুহিন মারা গেছেন ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসাবাড়িতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তুহিন হোসেন (৩৮) মারা গেছেন।




আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।




ইনস্টিটিউট সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, জাতীয় বার্নের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শরীরে ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে তুহিন হোসেন মারা যান।




এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।




এ ঘটনায় তুহিনের স্ত্রী ইভা আক্তারের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। অন্যদিকে, তাদের এক সন্তানের শরীরের ৪০ শতাংশ এবং আরেক ছেলের শরীরের ৮ শতাংশ পুড়ে যায়। তাদের সবাইকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ