ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

গাজায় একদিনে ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। গতকাল শুক্রবার (২৬
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৬ সময়
গাজায় একদিনে ৬০ ফিলিস্তিনির প্রাণহানি ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরা।


আল-ওয়েহদা স্ট্রিট, শাতি ক্যাম্প এবং নাসর পাড়াসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়াতেও একটি হামলা হয়েছে। শুধুমাত্র গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৩০ জন। ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয়রা। অ্যাম্বুলেন্সকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।


জাতিসংঘে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও, নিন্দা-সমালোচনার তোয়াক্কা না করে ইসরায়েল গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে। সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় মুহূর্তে মুহূর্তে বিমান হামলা চালানো হচ্ছে।


প্রসঙ্গত, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনির মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই