ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, মামলা করতে থানায় পরিবার

পুরান ঢাকার লালবাগে নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের পরিবার হত্যা মামলা করতে থানায় গেছে বলে জানা গেছে। শুক্রবার
  • আপলোড সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ২৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
রাজধানীর লালবাগে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, মামলা করতে থানায় পরিবার ছবি : সংগৃহীত

পুরান ঢাকার লালবাগে নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামের পরিবার হত্যা মামলা করতে থানায় গেছে বলে জানা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজ বাসা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।


লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ষষ্ঠ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুলের বাড়ি গোপালগঞ্জ সদরে।


পুলিশ জানায়, পরিবার নিয়ে ওই ফ্ল্যাটেই থাকতেন নজরুল। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পুরান ঢাকার একটি শাখায় কর্মরত ছিলেন।


শুক্রবার বিকেলে পুলিশ খবর পায়, ঘরের ভেতর তার মরদেহ পড়ে আছে। এরপর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। সে বাসায় নজরুলের মা, স্ত্রী, শাশুড়ি ও সন্তানরা ছিলেন বলে জানায় পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ