ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ: গোয়েন লুইস

জাতিসংঘ আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ
  • আপলোড সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ৫ অক্টোবর ২০২৫, দুপুর ২:২৮ সময়
নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ: গোয়েন লুইস ছবি : সংগৃহীত

জাতিসংঘ আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে বিএনপি নেতাদের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ।


এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচনে অংশ নেবে। 

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে জাতিসংঘের কমিটমেন্ট এবং গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে।


আমরা মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে হলে সকলে মিলে কাজ করতে হবে। 

এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা জনগণের সবচেয়ে বড় চাহিদা উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, এটি করতে হলে খুব দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে কাজটা করতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে সমাপ্ত করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। 


তিনি আরো বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্তনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।


যতদিন রোহিঙ্গাদের ফেরত পাঠানো না যায় ততদিন তাদের বিষয়ে জাতিসংঘের সমর্থন থাকবে বলে প্রতিশ্রুতি পেয়েছি। 

বিএনপির এই নেতা গোয়েন লুইস সম্পর্কে আরো বলেন, বিগত দিনে স্বৈরাচারবিরোধী যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তাতে জাতিসংঘের পক্ষ থেকে গোয়েন লুইসের অবদানের স্বীকৃতি আমরা দিতে চাই। অত্যন্ত কঠিন সময়ে জাতিসংঘের পক্ষ থেকে ওনার যে ভূমিকা ছিল, এজন্য তার প্রতি ধন্যবাদ জানিয়েছি। তিনি জাতিসংঘের চার্টার অনুযায়ী প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাহসী ভূমিকা পালন করেছেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম