ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’

ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে ৫০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জনের প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়
  • আপলোড সময় : ৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
ইন্দোনেশিয়ায় স্কুলভবন ধসে ৫০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে অন্তত ৫০ জনের প্রাণহানি এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধারকারী বাহিনী এখন পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে, ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে।

ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির (বাসারনাস) অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তি জানিয়েছেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরানো হয়েছে। ধসে পড়া স্কুলভবনের পাশাপাশি সংলগ্ন একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধারকাজে আরও জটিলতা সৃষ্টি করেছে।

ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি) এর প্রধান আবদুল মুহারি জানান, আহত ১০৪ জনের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এটি ইন্দোনেশিয়ার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ঘটনা, যেখানে কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত ছিল। স্কুল কর্তৃপক্ষের দাবি, ভবনের ছাদে সম্প্রসারণ কাজ চলছিল, কিন্তু নির্মাণের জন্য উপযুক্ত ভিত্তি স্থাপন করা হয়নি, যার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়