ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য সংস্কার প্রয়োজন: ডা. তাহের

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য সংস্কার প্রয়োজন: ডা. তাহের ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।


উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি। এ সময়, রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর নেতাদের জাতিসংঘ সফর বলেও জানান তিনি।


ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডা. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।


তিনি আরও বলেন, যারা সংস্কারে বাধা দিচ্ছে বা নির্বাচন বিলম্বিত করছে তাদের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এ সময়, সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বলেও তিনি উল্লেখ করেন।


ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয়ে বলেন, এমন কোনো বৈঠক হয়নি। এ সময়, রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


অপরদিকে, প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজে ভোট দিতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াতের এ নায়েবে আমির।


উল্লেখ্য, ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে সরকারি প্রতিনিধিদলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কের যান পাঁচ রাজনৈতিক নেতা।  


তাদের মধ্যে রয়েছেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম