ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘরে মিললো গৃহবধূর লাশ, স্বামী পলাতক

ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৪ সময়
ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘরে মিললো গৃহবধূর লাশ, স্বামী পলাতক ছবি : সংগৃহীত

ঝিনাইদহ পৌরসভার গোপিনাথপুর এলাকার তালাবদ্ধ দোকানঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের গোপীনাথপুর এলাকায় থেকে তাসলিমা খাতুন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী লাল মিয়া।


পুলিশ ও স্বজনরা জানায়, গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান ঘরে ফার্নিচার তৈরি করেন। সকালে লালমিয়া দোকানে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা দোকানে আসে। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মায়ের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। পরে আজ রাত সাড়ে আটটার দিকে দোকানঘরের ভেতর তাসলিমার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী লাল মিয়া। পারিবারিক কলহের জেরে এ হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়েই ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনায় প্রাথমিক ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হতে পারে। স্বামী লাল মিয়াকে মুঠোফনেও পাওয়া যায়নি এবং ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম