ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি

গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩৭ সময়
এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসিরকে অব্যাহতি ছবি : সংগৃহীত

গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়াও পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।


রোববার (১২ অক্টোবর) এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাকক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব প্রকার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। এ অব্যাহতি আদেশ রোববার থেকেই কার্যকর হবে।


এ ছাড়াও বিজ্ঞপ্তিতে মুনতাসির মাহমুদকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম