ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজমিস্ত্রী থেকে বিশ্বকাপ দলে ইগর থিয়াগো রামিসা হত্যা: আদালতে নেওয়া হয়েছে দুই আসামিকে অফ-ফর্মে থাকা বুমরাহকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন জয়াবর্ধন ৭ দিনের মধ্যে বিচার সম্পন্ন , ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে অতিথি জামায়াতের এমপি আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী ঈদযাত্রায় উত্তরবঙ্গবাসীদের জন্য বিশাল সুখবর পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে এইচএসসিতে পাশের হারে এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫১.৫৪ শতাংশ। মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়
ময়মনসিংহে এইচএসসিতে পাশের হারে এগিয়ে মেয়েরা ছবি : সংগৃহীত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে ৫১.৫৪ শতাংশ। মোট ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ৯৬ জন।


বোর্ড সূত্রে জানা গেছে, মোট উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৬ হাজার ৬৭৬ জন, আর ছাত্রী ২২ হাজার ৪২০ জন। অর্থাৎ পাশের হারে ছাত্রীদের সাফল্য উল্লেখযোগ্যভাবে বেশি।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


তিনি বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ হাজার ১১৭ জন এবং ছাত্রী ১ হাজার ৫৬৭ জন।


প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।


এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম পরিচয় জানা যায়নি।

এবারের পরীক্ষায় ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় এবং ১০৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ