ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

খিলগাঁওয়ে যুবককে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় সম্রাট সানি (২৫) নামের এক যুবককে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৯ সময়
খিলগাঁওয়ে যুবককে কুপিয়ে লাখ টাকা ছিনতাই ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও পূর্ব গোড়ান এলাকায় সম্রাট সানি (২৫) নামের এক যুবককে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সম্রাট শরিয়াতপুর ডামুড্যা থানার ধুপখোলা গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে।

বর্তমানে খিলগাঁও পূর্ব গোড়ান আর্দশ স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে থাকেন।

হাসপাতালে নিয়ে আসা রিফাতুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় বখাটে, মাদক কারবারি নুহু, সাইদিসহ ৪/৫ জন সানিকে আহত করেন এবং তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আহতের ভাই রবিউল ইসলাম জানিয়েছেন, তালতলা বাজার এলাকা থেকে এক লাখ টাকা দিয়ে সানিকে বাসায় নিয়ে যেতে বলা হয়। পথে পূর্ব গোড়ান এলাকায় তাকে আহত করে টাকাগুলো নিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!