ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

রাজধানীতে ট্রেন আটকে বিক্ষোভ বৃহত্তর সিলেটবাসীর

অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস চালুসহ ৮ দফা দাবিতে রাজধানীর মগবাজারে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ২:৫৯ সময়
রাজধানীতে ট্রেন আটকে বিক্ষোভ বৃহত্তর সিলেটবাসীর ছবি : সংগৃহীত

অনুমোদিত টাঙ্গুয়া এক্সপ্রেস চালুসহ ৮ দফা দাবিতে রাজধানীর মগবাজারে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী। শনিবার মগবাজার রেল ক্রসিং এলাকায় ‍দুপুর ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন’ ১০ মিনিট আটকে রাখেন আন্দোলনকারীরা। পরে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা ট্রেন চলাচল স্বাভাবিক করে দেন।

সেলিম নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমরা আজকের কর্মসূচি শেষ করেছি।

মন্ত্রণালয় থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, দাবিগুলো দ্রুত বিবেচনা করা হবে।’ তিনি আরো বলেন, ‘আজ সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকায় প্রতীকীভাবে ট্রেন আটকে রেখেছিলাম। তবে দাবিগুলো যদি দ্রুত বাস্তবায়ন না হয়, তাহলে আগামী ১৮ নভেম্বর রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’

আন্দোলনকারীদের আট দফা দাবি হলো—ঢাকা-সিলেট রেলপথে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা ও সিলেট-ঢাকা রুটে দুটি এবং সিলেট-কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা; আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন করা; এই সেকশনে অন্তত দুটি লোকাল ট্রেন চালু করা; এই সেকশনের বন্ধ সব স্টেশন পুনরায় চালু করা; সিলেটের সব স্টেশনে বরাদ্দ করা আসনসংখ্যা বৃদ্ধি করা; সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেনের আযমপুরের পর ঢাকামুখী সব স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা; ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার এবং যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী