ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ডিফেন্ডারকে লাথি মেরে আবার নিষিদ্ধ সুয়ারেজ

বিতর্ক আর শাস্তি যেন পিছুই ছাড়ছে না লুইস সুয়ারেজের। মাঠে অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে আরও একবার শাস্তি পেলেন ইন্টার
  • আপলোড সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৬ নভেম্বর ২০২৫, দুপুর ৪:৫৫ সময়
ডিফেন্ডারকে লাথি মেরে আবার নিষিদ্ধ সুয়ারেজ ছবি : সংগৃহীত

বিতর্ক আর শাস্তি যেন পিছুই ছাড়ছে না লুইস সুয়ারেজের। মাঠে অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটিয়ে আরও একবার শাস্তি পেলেন ইন্টার মায়ামির এই তারকা স্ট্রাইকার। এবার তার নিষেধাজ্ঞা এক ম্যাচের।

এতে ন্যাশভিলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় একটা ধাক্কা খেলো তার দল। প্লে-অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন না উরুগুইয়ান ফরোয়ার্ড।

বাংলাদেশ সময় গত রোববার অনুষ্ঠিত প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে এক অফ দ্য বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের ৭১ মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন তিনি। ম্যাচ চলাকালীন অবশ্য ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি। এমনকি ধরা হয়নি কোনো ফাউলও। তবে নিয়ম অনুযায়ী এমন ক্ষেত্রে ম্যাচের পরেও এমএলএস ডিসিপ্লিনারি কমিটি যথাযথ শাস্তির ব্যবস্থা নিতে পারে।

আগামী শনিবার (৮ নভেম্বর) শিরোপা লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে প্লে-অফের তৃতীয় রাউন্ডে ন্যাশভিলের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

মাঠে অসদাচরণের একাধিক পুরোনো রেকর্ড আছে সুয়ারেজের। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে তিনবার নিষেধাজ্ঞার শাস্তিও পেয়েছেন তিনি। একবার বর্ণবাদের দায়েও সাজা পেতে হয় ৩৮ বছর বয়সী এই ফুটবলারকে।

গত সেপ্টেম্বরে লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর রেগেমেগে প্রতিপক্ষের একজনকে থুতু মারার অপরাধে সুয়ারেজকে তিন ম্যাচে নিষিদ্ধ করে এমএলএস। এছাড়া, লিগস কাপ আয়োজক কমিটি তাকে নিষিদ্ধ করেছিল ছয় ম্যাচে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ