ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিবের বার্তা

বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের এই বনেদি বা রাজকীয় ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতোর্ধ্ব
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:৪৩ সময়
মুশফিকের শততম টেস্ট নিয়ে সাকিবের বার্তা ছবি : সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাস পেরিয়েছে ২৫ বছর। ক্রিকেটের এই বনেদি বা রাজকীয় ফরম্যাটে এরই মধ্যে অভিষেক হয়েছে দেশের শতোর্ধ্ব ক্রিকেটারের। তবে ১৯ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেখা হবে নতুন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসেবে এদিন শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। এমন এক বিশেষ মুহূর্তে মুশফিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন সাকিব আল হাসান। 


পোস্টে তিনি লিখেছেন, লর্ডসে আপনার প্রথম টেস্ট খেলা মনে পড়ে। আমি তখন বিকেএসপি'র রিক্রিয়েশন রুম থেকে প্রতিটি বল লক্ষ্য করতাম। সেই দিন থেকেই আপনি শুধু আমাকে নয়, বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।


এত বছর ধরে আপনি খেলছেন, এবং সবসময়ই আপনার সেরাটা দিয়েছেন এই খেলায়। বয়সভিত্তিক দলগুলোকে যখন আপনি নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকেই আপনাকে আমার 'ক্যাপ্টেন' হিসেবে দেখেছি। আর যতদিন আমি ক্রিকেট খেলব, আপনিই থাকবেন আমার 'ক্যাপ্টেন'।


মুশফিক ভাই, এই বিশেষ মুহূর্তে, আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি যেকোনো ক্রিকেটারের জন্য বিরাট অর্জন। যেমন আমি আপনার প্রথম টেস্ট ম্যাচ লক্ষ্য করেছি, তেমনি আপনার ১০০তম ম্যাচেও প্রতিটি বল আমি দেখবো। 


আশা করি আপনি এই ম্যাচটি পুরোপুরি উপভোগ করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প