ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

শততম টেস্টে মুশফিকের ফিফটি

মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন তিনি। আর এমন
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ১৯ নভেম্বর ২০২৫, দুপুর ৩:২ সময়
শততম টেস্টে মুশফিকের ফিফটি ছবি : সংগৃহীত

মুশফিকুর রহিমের ক্যারিয়ারে আজ বিশেষ এক দিন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন তিনি। আর এমন উপলক্ষ্যকে আরো রাঙিয়ে এরই মধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ব্যাট হাতে।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২০৯ রান।


মুশফিক ৫৮ আর লিটন ৭ রানে অপরাজিত আছেন। 

এর আগে মিরপুর শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।


দলীয় ১০০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মুশফিক-মমিনুলের ১০৭ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। এর মধ্যে দুইবার জীবন পেয়ে ৬৩ রান করে আউট হন মুমিনুল।


দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সিলেটে প্রথম টেস্টে তারা আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ