ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

তাইজুলের কীর্তি গড়ার দিনে জয়ের আরও কাছে বাংলাদেশ

সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এই
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৫, বিকাল ৫:৫১ সময়
তাইজুলের কীর্তি গড়ার দিনে জয়ের আরও কাছে বাংলাদেশ ছবি : সংগৃহীত

সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি গড়েন উত্তরবঙ্গের এ টাইগার স্পিনার। দিনশেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আইরিশদের সংগ্রহ ১৭৬ রান। শেষদিনে বাংলাদেশের ৪ উইকেটের বিপরীতে আয়ারল্যান্ডের জেতার জন্য প্রয়োজন আরও ৩৩৩ রান।


শনিবার (২২ নভেম্বর) আগের দিনের ১ উইকেটে ১৫৬ রান আর ৩৬৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই আউট হন সাদমান ইসলাম। ৭৮ রান করে ম্যাকব্রেইনের স্পিনে কাটা পড়েন এই ওপেনার।


নাজমুল শান্ত টানা দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। ১ রান করে দলপতি ফিরলে ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তবে জোড়া ফিফটি তুলে নেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে ৮৭ রান করে মুমিনুল আউট হলে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় আইরিশরা। বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম। কার্মিচেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর। ইনিংস লম্বা হয়নি লরকান টাকারের।


উল্লেখ্য, প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছিলে বাংলাদেশ। জবাবে ২৬৫ রানে অলআউট হয় আইরিশরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ