ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

জয়ের সুবাতাস নিয়ে মাঠে টাইগাররা, দরকার ৪ উইকেট

কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) জয়ের সুবাতাস নিয়েই মিরপুর স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে।
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, সকাল ৯:৩৯ সময়
জয়ের সুবাতাস নিয়ে মাঠে টাইগাররা, দরকার ৪ উইকেট ছবি : সংগৃহীত

কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) জয়ের সুবাতাস নিয়েই মিরপুর স্টেডিয়ামে পঞ্চম দিনের খেলা শুরু হচ্ছে। জয় থেকে আর মাত্র ৪ উইকেট দূরে আছে টাইগাররা।


শেষদিনে আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রানে শেষ দিনের খেলা শুরু করবেন। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দুই ওপেনার বালবার্নি ও স্টারলিংকে তুলে নেন তাইজুল ইসলাম। সাকিবকে হটিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তাইজুল। কার্মিচেলকে সাজঘরের পথ দেখান হাসান মুরাদ। অর্ধশত করেই মুরাদের শিকার হ্যারি ট্যাক্টর।


ইনিংস লম্বা হয়নি লরকান টাকারেরও। ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ