ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছিলেন মেসি ভিনিকে দলে ভেড়াতে চায় আর্সেনাল বেরিয়ে আসছে এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার অপু-বুবলীর আগে জীবনের প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব খান বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও

নিজের শততম ম্যাচে সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল

দুই ম্যাচ সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৩ সময়
  • আপডেট সময় : ২৩ নভেম্বর ২০২৫, বিকাল ৫:১৩ সময়
নিজের শততম ম্যাচে সেরা মুশফিক, সিরিজ সেরা তাইজুল ছবি : সংগৃহীত

দুই ম্যাচ সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে ২-০ তে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি ও অর্ধশতকের কল্যাণে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে। এছাড়া দুই ম্যাচে ১৩ উইকেট নেয়ার সুবাদে সিরিজ সেরা হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।


নিজের শততম ম্যাচের প্রথম ইনিংসে দৃষ্টিনন্দন এক শতকের (১০৬) দেখা পান মুশফিক। দ্বিতীয় ইনিংস ঘোষণার সময়ও তার ব্যাটে ছিল অপরাজিত এক অর্ধশতক (৫৩*)। হয়ত এই ইনিংসেও সেঞ্চুরির দেখা পেতে পারতেন মুশি। তাহলে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের শততম টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়তে পারতেন মিস্টার ডিপেন্ডেবল।


অপরদিকে, প্রথম টেস্টে ৫ ও দ্বিতীয় টেস্টে ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের দুই ইনিংসেই ৪টি করে উইকেট তুলে নেন তিনি। সাকিব আল হাসানকে ছাপিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে এখন সর্বোচ্চ উইকেটের মালিক উত্তরবঙ্গের এ টাইগার স্পিনার।


উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে দু'দলের মধ্যকার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প