ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫৩ ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চাঁন মানিক গ্রুপের চাঁনসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।


আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।


অভিযানে উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি ও সামুরাই, ১০টি ছুরি এবং ১২টি চোরাই মোবাইল ফোন। এ সময় হত্যা, ডাকাতি ও মাদক মামলার আসামিসহ নিষিদ্ধ সংগঠনের একাধিক নেতাকেও গ্রেফতার করা হয়। অভিযানে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প