ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিনা মূল্যের পাঠ্যবই ছাপাতে ২৭১১ কোটি টাকার অনিয়ম ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআইর ফ্রিডম ব্র্যান্ড অ্যান্টিবায়োটিকের ব্যবহারে প্রটোকল মানা হচ্ছে না, আইসিইউতে বাড়ছে মৃত্যু গ্যাসের জন্য হাহাকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: ইরান ইরানি জাহাজে ইউক্রেনের হামলার জবাব দিতে হবে: আরাগচি দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ তিন দিনের ব্যবধানে আবারও সুন্দরবনে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের কুড়িগ্রামে এক সপ্তাহ লোডশেডিংয়ের শঙ্কা আর্জেন্টাইন সহকারী কোচের কড়া সমালোচনা করে ওলমো বললেন, ‘তিনি মিথ্যা বলেছেন’

মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

বিপিএলে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:১ সময়
মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ছবি : সংগৃহীত

বিপিএলে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) মাঠে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে, তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।


ম্যাচের আগে ওয়ার্ম আপ করছিলেন ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। প্লেয়ারদের সঙ্গে উপস্থিত ছিলেন মাহবুব আলী জ্যাকি। হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন এই সহকারী কোচ। মাঠেই তাকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। সিপিআর দেয়ার পরও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তৎক্ষণাৎ তাকে নিয়ে রওনা দেয়া হয় হাসপাতালের পথে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই অভিজ্ঞ কোচ।


প্রসঙ্গত, মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাকে। ২০২০ সালের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন