ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৭ সময়
মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ছবি : সংগৃহীত

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।


আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এই ঘটনা ঘটে। 


নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। নিহত ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।


রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুশান্ত কুমার জানান, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


মোটরসাইকেল আরোহী অপরজনের অবস্থাও গুরুতর বলে জানায় পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!