ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ প্রশাসনিক পর্যালোচনার বৃত্তে আটকা পে-স্কেল নতুন রাষ্ট্রপতি সেপ্টেম্বরে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত করল যুক্তরাষ্ট্র

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে একাধিক চমক

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৭ ফেব্রুয়ারি
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৫ সময়
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে একাধিক চমক ছবি : সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। নিউজিল্যান্ড দলে সবচেয়ে বড় চমক পেসার জ্যাকব ডাফি। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। বর্তমানে বিশ্বের দ্বিতীয় র‌্যাংকিংধারী টি-টোয়েন্টি বোলার ডাফি ২০২৫ সালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩৬ ম্যাচে ৮১টি আন্তর্জাতিক উইকেট শিকার করেন, যা ভেঙে দেয় কিংবদন্তি স্যার রিচার্ড হার্ডলির ৪০ বছরের পুরোনো রেকর্ড।

দলের নেতৃত্বে আছেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এটি তার নবম আইসিসি বৈশ্বিক আসর, যা নিউজিল্যান্ড শিবিরে যোগ করেছে বাড়তি অভিজ্ঞতা।


পেস আক্রমণে রয়েছেন অভিজ্ঞ লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে।


অলরাউন্ড শক্তি জোগাবেন জিমি নিশাম।

স্পিন বিভাগে স্যান্টনারের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ইশ সোধি। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে স্পিন অপশন দেবেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র। ব্যাটিং লাইনআপে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন টিম সাইফার্ট। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সেঞ্চুরিসহ দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই দলে ফিরেছেন তিনি। পেস বোলিং রিজার্ভ হিসেবে দলে থাকবেন কােইল জেমিসেন।


নিউজিল্যান্ড স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প