ঢাকা | |

প্রথম জয়ের খোঁজে মাঝারি মানের লক্ষ্য দিল নোয়াখালী

চলতি আসর দিয়ে বিপিএল যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেস এখনো জয়ের দেখা পায়নি। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩২ সময়
প্রথম জয়ের খোঁজে মাঝারি মানের লক্ষ্য দিল নোয়াখালী ছবি : সংগৃহীত

চলতি আসর দিয়ে বিপিএল যাত্রা শুরু করা নোয়াখালী এক্সপ্রেস এখনো জয়ের দেখা পায়নি। এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সব কটিতে হেরেছে তারা। সিলেটের বিপক্ষে প্রথম হার দিয়ে শুরু করা নোয়াখালী শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে। আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী।ইনিংসের শুরুতেই ভালো সূচনা এনে দেন নোয়াখালীর দুই ওপেনার সৌম্য সরকার ও শাহাদাত হোসেন দিপু। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে সৌম্য সরকার ২২ (১৮) ও সাহাদাত হোসেন দিপুর ১৭ (১৯) রানের কল্যাণে তারা ৪১ রান সংগ্রহ করেন। অষ্টম ওভারের চতুর্থ বলে তানজিম সাকিবের বলে সাহাদাত দিপু ৩০ (২৮) এলবিডব্লিও হয়ে আউট হলে ভাঙে তাদের ৫৭ রানের উদ্ভোধনী এই জুটি। এরপর মাআজ সাদাকাত উইকেটে এসে ঠিকতে পারেননি বেশিক্ষণ, পার্ট টাইম বোলার নাজমুল হোসেন শান্তর বলে রিপন মন্ডলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দলীয় ৮৩ রানে।


আউট হওয়ার আগে তিনি করেন ১৩ বলে মাত্র ৭ রান। তখনো একপাশে মারকুটে ব্যাটিং করে যান ওপেনিং নামা সৌম্য সরকার, তাকে ভালো সঙ্গ দেন মোহাম্মদ নবী। হাসান মুরাদের বলে ইয়াসীর আলীর হাতে ক্যাচ দিয়ে সৌম্য আউট হলে ভাঙ্গে তাদের ২৭ বলে ৪০ রানের জুটি। আউট হওয়ার আগে ৩ ছক্কা ও ৬ চারে করেন ৪৩ বলে ৫৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সৌম্য। মোহাম্মদ নবীর ২৬ বলে ৩৫ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৫ বলে ১০ রানের ওপর ভর করে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট লাভ করে রিপন মন্ডল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন